INDIA Alliance: জোটের জট কাটাতে শনিতে ইন্ডিয়া জোটের বৈঠক, নাও থাকতে পারে তৃণমূল - Bengali News | INDIA Alliance to Hold Virtual Meeting for Seat Sharing, TMC May not Join Meeting - 24 Ghanta Bangla News
Home

INDIA Alliance: জোটের জট কাটাতে শনিতে ইন্ডিয়া জোটের বৈঠক, নাও থাকতে পারে তৃণমূল – Bengali News | INDIA Alliance to Hold Virtual Meeting for Seat Sharing, TMC May not Join Meeting

Spread the love

নয়া দিল্লি: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এদিকে আসন সমঝোতা নিয়ে এখনও খাবি খাচ্ছে ইন্ডিয়া জোট। কয়েকটি রাজ্যে আসন ভাগাভাগির আলোচনা এগোলেও, অনেক রাজ্যেই জোট নিয়ে জট কাটছে না। এই পরিস্থিতিতে আবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। তবে এবার আর মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হবে ইন্ডিয়া জোটের। আগামিকাল, ১৩ জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত থাকতে পারে তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করতেই একজোট হয়েছে ২৬টি বিরোধী দল। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচন এগিয়ে আসলেও, জোটের জট কাটেনি। গত বছরই ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে। কিন্তু ওই তারিখের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনাও শুরু হয়নি। নতুন বছরে শুরু হয়েছে জোট নিয়ে আলোচনা।

এখনও অবধি বিহার, মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বিহারে ১৭টি করে আসনে লড়বে জেডিইউ ও আরজেডি। ৪টি আসনে লড়বে কংগ্রেস। বাকি ২টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের জন্য।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *