Video: ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ষাঁড়! দেখুন ভিডিয়ো - Bengali News | Bull at SBI counter in Unnao of Uttar Pradesh video in social media - 24 Ghanta Bangla News
Home

Video: ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ষাঁড়! দেখুন ভিডিয়ো – Bengali News | Bull at SBI counter in Unnao of Uttar Pradesh video in social media

Spread the love

ব্যাঙ্কের ভিড়র ষাঁড়।Image Credit source: twitter

উন্নাও: এ কী কাণ্ড! দেশের বৃহত্তম ব্যাঙ্কের মধ্যে কিনা ঘুরে বেড়াচ্ছে ষাঁড়। শুনতে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনই ঘটনার সাক্ষী হল উত্তর প্রদেশের উন্নাও। হঠাৎ করে ষাঁড় ব্যাঙ্কে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যাঙ্কের গ্রাহক থেকে কর্মীরা। শেষ পর্যন্ত ষাঁড়টি তাড়াতে লাঠি নিয়ে পিছু ধাওয়া করতে হয় ব্যাঙ্ককর্মীকে। সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিয়োর কমেন্টবক্স ভরে গিয়েছে নেটিজেনদের তির্যক মন্তব্যে।

এই খবরটিও পড়ুন

ভাইরাল ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যাঙ্কের একেবারে কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বড় ষাঁড়। সেই সময় ব্যাঙ্কের ভিতর গ্রাহকদের যথেষ্ট ভিড় ছিল। হঠাৎ করে ষাঁড় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ভয়ে চিৎকারও শুরু করেন অনেকে। আবার অনেকে ষাঁড়ের ব্যাঙ্কের ভিতর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকার মুহূর্ত মোবাইল-বন্দি করেন। ব্যাঙ্ককর্মীদেরও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তারপর ব্যাঙ্কের এক কর্মী ষাঁড়টিকে তাড়াতে লাঠি উঁচিয়ে তেড়ে আসেন। শেষ পর্যন্ত লাঠি দেখে কার্যত ভয় পেয়ে ব্যাঙ্ক ছাড়ে এই চারপেয়ে।

উত্তর প্রদেশের উন্নাও জেলার শাহগঞ্জ এলাকায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ষাঁড় ঢুকে পড়ার ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। তারপর গ্রাহকেরাই সেই মুহূর্ত মোবাইলে বন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই নেটিজেনদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, নেট দুনিয়ায় আকর্ষণ বাড়াতে ব্যাঙ্কে ঢুকেছে এই পশুটি। আবার কেউ লিখেছন, এখন লাঞ্চের সময়। কেউ লিখেছেন, রাস্তার ষাঁড়েরা উদ্বাস্তু। আবার কেউ-কেউ যোগীরাজ্যে ষাঁড়ের ব্যাঙ্কে ঢুকে পড়ায় শেয়ার মার্কেটের প্রসঙ্গ টেনে তির্যকভাবে লিখেছেন, ভারতের নিজের চার্জিং বুল উন্নাওয়ে। আবার কারও রসিকতা, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে পৌঁছে গিয়েছে ষাঁড়।

সবমিলিয়ে, এদিন ব্যাঙ্কে ষাঁড়ের ঢুকে পড়ার ঘটনায় ও ভাইরাল পোস্টে রসিকতায় ঝড় ওঠে নেট দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *