Rajanya Haldar: নতুন ভূমিকায় নামছেন রাজন্যা, চিঠি লিখে অভিনন্দন জানালেন মমতা - Bengali News | CM Mamata Banerjee congratulates TMCP Leader Rajanya Haldar for her new achievements - 24 Ghanta Bangla News
Home

Rajanya Haldar: নতুন ভূমিকায় নামছেন রাজন্যা, চিঠি লিখে অভিনন্দন জানালেন মমতা – Bengali News | CM Mamata Banerjee congratulates TMCP Leader Rajanya Haldar for her new achievements

Spread the love

কলকাতা: একুশের মঞ্চে সবার নজর কেড়েছিলেন। যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদের ব্যাটন তাঁরই কাঁধে। এবার সেই রাজন্যা পুরোপুরি অন্য ভূমিকায়। সিনেমায় ডেবিউ করছেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে ‘১৯৪৫ – বিহাইন্ড দ্য মাউন্টেনস’। প্রেক্ষাপট স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সেই সিনেমায় অভিনয় করছেন রাজন্যা। শুধু অভিনয়ই নয়, গানও গেয়েছেন সেখানে। রাজন্যাকে এই নতুন ভূমিকায় দেখে খুশি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজন্যার অভিনয় শৈলীর কথা জানতে পেরে, তাঁকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যাকে।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাংলার পাহাড়ের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি ছায়াছবিতে তুমি অভিনয় করেছ ও গান গেয়েছ জেনে খুশি হলাম। তোমাকে অনেক অনেক অভিনন্দন।” সঙ্গে তিনি আরও লিখেছেন, “তোমার এই প্রয়াস সফল হোক, তুমি আগামী দিনে অনেক সাফল্য ও গৌরব অর্জন করো।”

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *