Paush Amavasya 2024: পৌষ অমাবস্যায় ভুলেও এই ৭ কাজ নয়, সারাজীবন পিছু ছাড়বে না অর্থসঙ্কট - Bengali News | Paush Amavasya 2024: Do not do these 7 things by mistake on Paush Amavasya - 24 Ghanta Bangla News
Home

Paush Amavasya 2024: পৌষ অমাবস্যায় ভুলেও এই ৭ কাজ নয়, সারাজীবন পিছু ছাড়বে না অর্থসঙ্কট – Bengali News | Paush Amavasya 2024: Do not do these 7 things by mistake on Paush Amavasya

Spread the love

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এছাড়া যোগ হয়েছে পূর্ণিমা ও অমাবস্যা তিথিও। রয়েছে এই তিথির গুরুত্ব। হিন্দুধর্ম মতে, পৌষ মাসকে ছোট শ্রাদ্ধপক্ষও বলা হয়। কারণ এই গোটা মাসজুড়ে পূর্বপুরুষদের ত্মার শান্তি কামনার জন্য উত্‍সর্গ করা হয়। নতুন বছরের প্রথম অমাবস্যাই পালিত হচ্ছে পৌষ মাসেই। তাই এই অমাবস্যাকে পৌষ অমাবস্যাও বলা হয়। ক্যালেন্ডার অনুসারে, পৌষ অমাবস্যাপালিত হচ্ছে ১১ জানুয়ারি। পিতৃপুরুষদের খুশি করার জন্য এই সময় বিভিন্ন প্রতিকার বা উপায় মেনে চলেন অনেকে। অমাবস্যা তিথিতে স্নান ও দান করলে পূর্বপুরুষদের আত্মায় শান্তি নেমে আসে। শাস্ত্রমতে পৌষ অমাবস্যায় কিছু বিশেষ বিষয় মাথায় রাখা উচিত, তা নাহলে সারাজীবন অমাবস্যা দোষের অশুভ প্রভাব তৈরি হয়। পৌষ অমাবস্যায় কী কী করবেন আর কী কী করবেন না, তা জেনে নিন সংক্ষেপে…

পৌষ অমাবস্যায় কী করবেন?

হিন্দু ধর্মমতে, পৌষ অমাবস্যায় করা শ্রাদ্ধ পূর্বপুরুষদের মোক্ষলাভএনে দেয়। তারা জন্ম-মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসে।

এই খবরটিও পড়ুন

পূর্বপুরুষদের খুশি করার জন্য পৌষ অমাবস্যায় গরু, জমি, বস্ত্র, কালো তিল, সোনা, ঘি, গুড়, ধান, রৌপ্য ও লবণ দান করা উচিত।

এদিনে একজন খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে খাওয়াতে পারেন। ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে।

যদি পরিবার পিতৃ দোষের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে শুভ ফল পেতে পৌষ অমাবস্যায় নীলকণ্ঠ স্তোত্র পাঠ করা উচিত। এতে পিতৃ দোষের অশুভ প্রভাব কমে যায়।

পৌষ অমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে, কাঁচা দুধ ও দই দিয়ে শিবকে অভিষেক করা উচিত। কথিত আছে, এই প্রতিকার মেনে চললে সুখ, সৌভাগ্য এবং সম্পদের জন্য উত্তম হতে পারে।

অমাবস্যার দিন ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়ান। এতে জীবনে সুখ শান্তি আসে।

সকালে গঙ্গাজল দিয়ে স্নান করুন। সূর্যের পূজা করুন। সন্ধ্যের সময় বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি গরুর ঘির প্রদীপ জ্বালিয়ে শ্রীসুক্ত পাঠ করুন। তাতে লক্ষ্মী লাভ হয়।

পৌষ অমাবস্যায় কী কী একেবারেই করবেন না

অমাবস্যার দিন তুলসী পাতা, পিপল পাতা ও বিল্ব পাতা একেবারেই ছেঁড়া উচিত নয়।

পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না। শ্রাদ্ধ না করলেও এ দিনে আমিষ খাবার ত্যাগ করুন।

এদিনে মদ, অ্যালকোহল ইত্যাদি নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকা উচিত। পূর্বপুরুষদের এই কাজ একেবারেই নাপসন্দ।

অমাবস্যার দিনে যে কোনও নতুন কাজ, ভ্রমণকরা, ক্রয়-বিক্রয় এবং যে কোনও শুভ কাজ করা নিষিদ্ধ।

অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। তাতে আখেরে ক্ষতি হয়। কারওর কাছ থেকে খাদ্য সামগ্রী ধার নেবেন না।

অমাবস্যায়, পূর্বপুরুষরা যে কোনও রূপে বাড়িতে আসতে পারেন, তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না। এদিন কোনওভাবে পশু-পাখিদের বিরক্ত করবেন না।

অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলে কোনও নির্জন স্থানে একা ভ্রমণ করবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *