Nisith Pramanik in Supreme Court: গ্রেফতারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক – Bengali News | BJP minister Nisith Pramanik appeals in Supreme Court after court issues arrest warrant
নয়া দিল্লি: রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামিকাল শুক্রবারই শুনানি রয়েছে ওই মামলার। কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কোচবিহারের একটি গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
সবিস্তারে আসছে…