Mamata Banerjee Updates: 'মাস্ক পরুন...', কড়াকড়ি না করেও কোভিড নিয়ে বড় বার্তা মমতার - Bengali News | West Bengal CM Mamata Banerjee Press Conference from Nabanna all major updates at a glance - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee Updates: ‘মাস্ক পরুন…’, কড়াকড়ি না করেও কোভিড নিয়ে বড় বার্তা মমতার – Bengali News | West Bengal CM Mamata Banerjee Press Conference from Nabanna all major updates at a glance

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

কলকাতা: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি যেভাবে আবার উদ্বেগ বাড়াতে শুরু করেছে, তার দিকে সতর্ক নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবারও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে মমতার পরামর্শ, যাতে আইসিসিইউগুলিকে ইনফেকশন মুক্ত রাখা হয়। বললেন, ‘স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানেও কেরলে হয়েছে। যাঁরা যাঁরা পারবেন, একটু বেশি করে মাস্ক ব্যবহার করবেন। আমরা জোর করে কিছু করছি না। ব্যবসায় কোনও সমস্যা হবে না। কিন্তু ভিড় জায়গায় যখন কেউ যাবেন, একটু সতর্ক থাকবেন।’

নবান্নের সাংবাদিক বৈঠকে আর যা যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  1. “বাংলার দীর্ঘদিন ধরে অনেক ব্যাপারেই বঞ্চিত। এমনকী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেপে কোনও কোনও ভাষাকে ধ্রুপদী ক্লাসিকাল ভাষার স্বীকৃতি দেয়। এখনও পর্যন্ত স্বীকৃতি ধ্রুপদী ক্লাসিকাল ভাষা- তামিল (২০০০), সংস্কৃত (২০০৫), তেলুগু ও কন্নড় (২০০৮), মালায়লাম (২০১৩) এবং ওড়িয়া (২০১৪)। আমি আজ একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছি। আমরা গবেষণামূলক তথ্য জোগাড় করে দেখেছি। ইতিহাস, প্রাচীন লিপি ও ভাষার বিবর্তন নিয়ে এই গবেষণা দেখাচ্ছে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত আড়াই হাজার বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আমরা অনেক পণ্ডিত ও অফিসারদের নিয়ে চার খণ্ডে প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি। সেটায় দেখা যাচ্ছে, বাংলা অনেক আগেই ধ্রুপদী ভাষা হিসেবে জাতীয় স্বীকৃতি পাওয়ার কথা ছিল। কিন্তু তা বঞ্চিত করা হয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *