Janhvi Kapoor Gossip: প্রেমিকের সঙ্গে পার্টি সচিন-কন্যার, চটে জাহ্নবী কী করলেন? - Bengali News | Janhvi Kapoor unfollows Sara Tendulkar On Instagram - 24 Ghanta Bangla News
Home

Janhvi Kapoor Gossip: প্রেমিকের সঙ্গে পার্টি সচিন-কন্যার, চটে জাহ্নবী কী করলেন? – Bengali News | Janhvi Kapoor unfollows Sara Tendulkar On Instagram

Spread the love

সচিন কন্যাকে আনফলো করলেন জাহ্নবী
তাঁর প্রেমিককে নাকি কেড়ে নিচ্ছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। জাহ্নবী কাপুর যে কারণে দারুণ চটেছেন সারার উপর। জাহ্নবীর বিশেষ বন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গে সচিন-কন্যা পার্টি করেছেন সম্প্রতি। বিষয়টি মেনে নিতে পারেননি জাহ্নবী। সারাকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে।

সম্পূর্ণ রাষ্ট্র মর্যাদায় শেষ শ্রদ্ধা রশিদকে
মঙ্গলবার প্রয়াত হন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ রশিদ খান। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় রশিদকে। দেওয়া হয় গান স্যালুট। এ দিন দীর্ঘক্ষণ রবীন্দ্র সদনে শায়িত ছিল শিল্পীর পার্থিব দেহ। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন হৈমন্তী শুক্ল, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবজ্যোতি বসু, সমর সাহারা।

ভাইরাল সলমনের এই ভিডিয়ো
নিজেকে ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিক বলে সলমন খান বলেছিলেন, “ঐশ্বর্য এখন অন্য কারও স্ত্রী। আমি খুবই খুশি যে, ঐশ্বর্য অভিষেককে বিয়ে করেছেন। অভিষেক দারুণ মানুষ। ঐশ্বর্যর খুব বড় পরিবারে বিয়ে হয়েছে। ওরা খুব ভাল আছে একসঙ্গে…”। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সলমনের এই মন্তব্য হঠাৎই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

অপরাজিতার হাতে ওটা কী?
অভিনেত্রী অপরাজিতা আঢ্যর হাতে রয়েছে শ্রী যন্ত্র। সোনায় মোড়ানো এই চ্যাপ্টা মোটা বালা তিনি পরে থাকেন সারাক্ষণই। অভিনয় করার সময়ও বালাটি থাকে তাঁর হাতে। বলেছেন, “এটা শ্রী যন্ত্র। এটা আমার গুরুদেব দিয়েছেন। এটা আমি সব সময় হাতে পরে থাকি।”

কঙ্গনাকে গুলি করে মারতে চেয়েছিলেন তাঁর বাবা
কঙ্গনার বাবা-মা চাইতেন মেয়ে চণ্ডীগড়ে লেখাপড়া করবেন। কিন্তু কঙ্গনা চেয়েছিলেন অন্যকিছুই। তিনি চেয়েছিলেন সিনেমায় অভিনয় করতে। বাবার সায় ছিল না তাতে। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন কঙ্গনা। তাঁর বাবা মেয়ের সমস্ত দায়িত্ব নিতেও অস্বীকার করেছিলেন। বলেছিলেন, গুলি করে তাঁকে মেরেই ফেলবেন।

বিয়ের জন্মদিন
গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি টলিপাড়ার পরিচিত প্রযোজক-পরিচালক। দেখতে-দেখতে বিয়ের ছয় মাস পার। স্বর্ণেন্দুকে সঙ্গে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করেছেন শ্রুতি।

অগ্নিদেবের অবদান
সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অবদান কম নয়। স্বামীকে নিয়ে এক আবেগমাখা পোস্ট করেছেন সুদীপা। লিখেছেন, “অগ্নিদেবই শিখিয়েছে আমার কেমন হওয়া উচিত। ওই আমায় শিখিয়েছে আমার কী ধরনের পোশাক পরা উচিত। শিখিয়েছে কীভাবে খাব, শোব, শিকার করব। এক কথায়, ও হল পারফেকশনিস্ট।”

ভিকির মায়ের এ কী রূপ!
ভিকি জৈনের মা’র একেবারেই পছন্দ নয় অঙ্কিতা লোখন্ডকে। তিক্ততা এবার সামনে। অঙ্কিতার উদ্দেশে প্রকাশ্যেই বললেন, “আমরা তো চাইনি ভিকি ওকে বিয়ে করুক। কিন্তু ছেলে চাইল।” একই সঙ্গে ভদ্রমহিলার দাবি, সুশান্ত সিং রাজপুতের নাম টেনে বারবার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন অঙ্কিতা।

ঐন্দ্রিলাকে দেখে দীর্ঘশ্বাস ভক্তদের
বড় পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও ছোট পর্দা দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন ঐন্দ্রিলা সেন। তাঁর অভিনীত ‘সাত পাকে বাঁধা’ আজও লোকের মুখে-মুখে। লোকের মনে আজও তিনি সেই ‘দুষ্টু’। সেই ‘দুষ্টু’কে দেখেই এবার ভক্তদের চোখেমুখে চিন্তার ছাপ। ‘এ কী অবস্থা করেছেন তিনি নিজের’! প্রশ্ন তাঁদের। ডায়েট করে এতটাই রোগা হয়ে গিয়েছেন অঙ্কিতা যে, কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *