White house: হোয়াইট হাউসের গেটে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল অজ্ঞাত গাড়ি, প্রশ্নের মুখে বাইডেনের নিরাপত্তা – Bengali News | Car crashed with white house of US President residence gate driver arrested
হোয়াইট হাউসের গেটের সঙ্গে গাড়ির ধাক্কা।Image Credit source: Reuters
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কমপ্লেক্স হল হোয়াইট হাউস। আর হবে না-ই বা কেন! মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এটি। এবার সেই হোয়াইট হাউসের গেটে ধাক্কা মারল অজ্ঞাত পরিচিত একটি গাড়ি। বলা যায়, একেবারে গেট ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় গাড়িটি। সোমবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতারও করেছে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস।
হোয়াইট হাউস সূত্রে খবর, স্থানীয় সময়, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ হোয়াইট হাউস চত্বরের বাইরের একটি ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে সিক্রেট সার্ভিস। এই ঘটনার পিছনে বিশেষ কোনও কারণ বা চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।