INDIA Alliance: দিল্লিতে কয়টি আসন ছাড়া হবে কংগ্রেসকে? জানিয়ে দিল আপ - Bengali News | AAP finalised how many seat left for congress meeting on INDIA alliance over Lok Sabha Election 2024 - 24 Ghanta Bangla News
Home

INDIA Alliance: দিল্লিতে কয়টি আসন ছাড়া হবে কংগ্রেসকে? জানিয়ে দিল আপ – Bengali News | AAP finalised how many seat left for congress meeting on INDIA alliance over Lok Sabha Election 2024

Spread the love

ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে আপ-কংগ্রেস বৈঠক।Image Credit source: PTI

নয়া দিল্লি: বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত। লালু-নীতীশের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। এবার দিল্লি, পঞ্জাব, বাংলা-সহ অন্যান্য রাজ্যের আসন-জট কাটাতে তৎপর কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। সোমবার আম আদমি পার্টির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির। সেই আলোচনার পর আসন সমঝোতার বৈঠক ইতিবাচক বলে দাবি কংগ্রেসের।

সূত্রের খবর, দিল্লিতে চারটি আসনে লড়তে চায় আম আদমি পার্টি। কংগ্রেসের জন্য ছাড়তে চায় ৩টি আসন। যদিও তিন আসনের প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। আপ-এর প্রস্তাব নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে কমিটি। তারপর আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফের দিল্লির আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে দুই দল।

সোমবার মুকুল ওয়াসনিকের নেতৃত্বে আপের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। আপের তরফে বৈঠকে ছিলেন সংগঠন সচিব সন্দীপ পাঠক এবং মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আসন-রফা নিয়ে আলোচনার পাশাপাশি দিল্লিতে আপ-কংগ্রেসের জোট বাস্তবায়িত করতে কমন সেক্রেটারিয়েট অফিস গঠনের প্রস্তাবও দিয়েছে কংগ্রেস।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, পঞ্জাবে আসন সমঝোতার ক্ষেত্রে দুই দলের নেতৃত্বই নারাজ বলে খবর সূত্রের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *