Home Ministry: বাংলায় রক্তাক্ত ED, নবান্নের কাছে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের – Bengali News | Home Ministry seeks report from West Bengal Govt for attack on ED officers in Sandeshkhali
সন্দেশখালির ঘটনায় রিপোর্ট তলবImage Credit source: twitter
কলকাতা: সন্দেশখালির ঘটনায় এবার আরও চাপে রাজ্য সরকার। ঘটনার পাঁচ দিনের মাথায় রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এনফোর্সমেন্ট আধিকারিকাদের কেন আক্রান্ত হতে হল, তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কেন্দ্র। গত শুক্রবার ওই ঘটনার পরই কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রককে। এছাড়া, ইডি-র সদর দফতরে রিপোর্ট পেশ করেছিলেন আক্রান্ত ইডি অফিসাররা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েই আক্রান্ত হতে হয় ইডি-কে। মাথা ফাটে দুই আধিকারিকের। পরে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের।
সবিস্তারে আসছে…