Canning Local: লেডিজ কামরায় সিট নিয়ে চুলোচুলি, ক্যানিং লোকাল থেকে সোজা হাসপাতালে - Bengali News | Fight at canning local ladies compartment injured three Sealdah South Division - 24 Ghanta Bangla News
Home

Canning Local: লেডিজ কামরায় সিট নিয়ে চুলোচুলি, ক্যানিং লোকাল থেকে সোজা হাসপাতালে – Bengali News | Fight at canning local ladies compartment injured three Sealdah South Division

Spread the love

লেডিজ কামরায় তুমুল ঝামেলা। প্রতীকী ছবি। Image Credit source: TV9 Bangla

ক্যানিং: ট্রেনের কামরায় অফিস টাইমে যে কী কী ঘটে তার হিসাব দেওয়া মুশকিল। মহিলা কামরা হলে তো কথাই নেই। সিটে বসা নিয়ে চুলোচুলি অহরহ দেখা যায়। এমনকী সিটে বসে থাকা যাত্রীকেও গায়ের জোরে তুলে দেওয়ার অভিযোগ এসেছে বহুবার। সোমবার ডাউন ক্যানিং লোকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম বাধে। ২ নাবালিকাকে মারধর করারও অভিযোগ ওঠে দুই সহযাত্রীর বিরুদ্ধে।

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের পিয়ালি স্টেশনে সোমবারের ঘটনা। শিয়ালদহ থেকে ছাড়ে ক্যানিং লোকাল। সেখানেই দুই মেয়েকে নিয়ে উঠেছিলেন এক মহিলা। বসারও জায়গা পান ট্রেনে উঠে। সুন্দরবনের গোসাবায় বাড়ি তাঁদের। নৈহাটি গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকেই ফিরছিলেন।

এই খবরটিও পড়ুন

অভিযোগ, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়তেই দুই মহিলা যাত্রী নাবালিকাদের সিট ছেড়ে দিতে বলে। এক মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী, অন্যজন দশমে পড়ে। তারা রাজি না হওয়ায় জোর করে তুলেও দিতে যান। মা বিরোধিতা করতেই অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়। এরপরই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাঁদের ট্রেন থেকে নামিয়ে পাঠানো হয় বারুইপুরের একটি নার্সিংহোমে। এরপর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রেল পুলিশকে জানানো হয়েছে গোটা ঘটনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *