Ayodhya Ram Mandir: প্রাণ প্রতিষ্ঠার আগে চোখ বাঁধা থাকবে রামলালার! রয়েছে অজানা ধর্মীয় তাত্‍পর্য - Bengali News | Ram Lalla will be blindfolded before his consecration in Ayodhya - 24 Ghanta Bangla News
Home

Ayodhya Ram Mandir: প্রাণ প্রতিষ্ঠার আগে চোখ বাঁধা থাকবে রামলালার! রয়েছে অজানা ধর্মীয় তাত্‍পর্য – Bengali News | Ram Lalla will be blindfolded before his consecration in Ayodhya

Spread the love

উদ্বোধনের আগে যুদ্ধকালীন প্রস্তুতিতে আয়োজন করা হচ্ছে নবনির্মিত রামমন্দিরের কাজ। আগামী ২২ জানুয়ারিতে হবে দেশের সবচেয়ে আলোচিত রামমন্দিরের উদ্বোধন। এই বিশেষ দিনেই রামম্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে। শুদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠারও আয়োজন হয়েছে সেদিন। ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে এই বিশেষ দিনের কথা। প্রাণ প্রতিষ্ঠার দিন বলেই নয়, স্থাপন করা এক সপ্তাহ আগেও অযোধ্যয় পালিত হবে বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড। রামমন্দিরকে কেন্দ্র করে আগামী ১৬ জানুয়ারি থেকেই শুরু হবে সনাতন ধর্ম মেনে বিভিন্ন অনুষ্ঠান। চলবে সেই ২২ জানুয়ারি পর্যন্ত। তারপরেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সুন্দর রামমন্দিরের দরজা।

সনাতন ধর্ম মতে, আগামী ১৬ জানুয়ারি থেকে রামলালার মূর্তিকে ঘিরেও রয়েছে বিভিন্ন আচার-রীতি। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে একটি বিশেষ জায়গায় রাখা হবে রামলালার চোখ বাঁধা মূর্তি। রয়েছে শোভায়াত্রা। গোটা আচারের সময় রামলালার মূর্তির চোখ বাঁধা থাকবে। যে কোনও বিশেষ পুজোর সময়, দুর্গা,সরস্বতী বা লক্ষ্মী পুজোর আগে ঠাকুরের মুখ দেখা অন্যায় বা অশুভ বলে মনে করা হয়। তাই কাগজ বা কাপড় দিয়ে মুখ ঢাকা দেওয়া হয়। এমনটা করার কারণ জানেন না অনেকেই…

রামলালার যাত্রা হবে অযোধ্যায়

এই খবরটিও পড়ুন

১৭ জানুয়ারি মূর্তি উন্মোচনের আগে, গোটা শহর অযোধ্যায় রামের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করা হলে বলে জানা গিয়েছে। শোভাযাত্রা চলাকালীন মূর্তির চোখ বাধা থাকবে। জ্যোতিষীদের মতে, একজন ভক্ত যখন ঈশ্বরকে দেখেন, তখন তিনি ঈশ্বরের চোখের দিকেই তাকিে থাকেন। বলা হয়, চোখের মাধ্যমেই ভগবান ও ভক্তের মধ্যে অনুভূতির আদান-প্রদান ঘটে। কথিত আছে যে, ভগবানের চোখের দিকে তাকালে ভগবানও তাঁর ভক্তের অনুভূতির দ্বারা বশীভূত হন। তাই শহরজুড়ে রামলালার যাত্রা হওয়ার সময় রামচন্দ্রের মূর্তির চোখ থাকবে বাধা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *