ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খানের শারীরিক অবস্থা ‘অতি সঙ্কটজনক’, রাখা হয়েছে ভেন্টিলেশনে – Bengali News | Indian classical singer ustad rashid khan very critical in ventilation
বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন উস্তাদ রাশিদ খান। তিনি ভর্তি আছেন দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে। দীর্ঘদিন প্রস্টেট ক্য়ানসারে আক্রান্ত ছিলেন রাশিদ খান। তাঁর স্ট্রোক হয়েছিল। এবং তারপরই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আগের চেয়ে রাশিদ খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় ‘অতি সঙ্কটজনক’। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন রাশিদ খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
তবে আশার আলো দেখছেন চিকিৎসকেরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়ক। বছরের শুরুতে তাঁর শারীরিক উন্নতি হয়েছিল। রাইস টিউবে খাওয়ানো হয়েছিল। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন রাশিদ খান। কিন্তু হঠাৎই অবস্থার অবনতি হয়েছে। যদিও এ ব্যাপারে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও রাশিদ খানের পরিবারের তরফ থেকে কোনও সাড়াই মেলেনি।