মাত্র 1299 টাকায় Elista নিয়ে এল দুর্দান্ত স্মার্টওয়াচ, 15 দিনের ব্যাটারি ব্যাকআপ - Bengali News | Elista SmartRist Series Smartwatches Launched In India, Price, Specifications, Check Details - 24 Ghanta Bangla News
Home

মাত্র 1299 টাকায় Elista নিয়ে এল দুর্দান্ত স্মার্টওয়াচ, 15 দিনের ব্যাটারি ব্যাকআপ – Bengali News | Elista SmartRist Series Smartwatches Launched In India, Price, Specifications, Check Details

Spread the love

এসে গেল দুর্দান্ত স্মার্টওয়াচ।

Elista ভারতে নতুন স্মার্টওয়াচ সিরিজ় লঞ্চ করেছে। এই ঘড়িগুলি ব্লুটুথ কলিং সাপোর্ট করে। মূলত স্ট্র্যাপ ও রঙের ভিত্তিতে ঘড়িটির বিভিন্ন মডেল রয়েছে। নতুন স্মার্টওয়াচ সিরিজ়ের নাম Elista SmartRist। এই সিরিজ়ের ঘড়িগুলিতে মসৃণ ধাতব আবরণ দেওয়া হয়েছে। অলওয়েজ় অন ডিসপ্লে ফিচার রয়েছে, যার কারণে ঘড়ির ডিসপ্লে সবসময়ই চালু থাকবে। ঘড়িটি Android এবং iOS উভয় প্ল্যাটফর্মই সাপোর্ট করবে। একাধিক হেল্থ ট্র্যাকিং ও মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।

এলিস্তা স্মার্টরিস্ট ই-সিরিজে মোট তিনটি স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে। সেই ঘড়িগুলি হল, SmartRist E-1, SmartRist E-2 এবং SmartRist E-4। এতে স্বাস্থ্য ও ফিটনেস মনিটরিং ফিচার দেওয়া হয়েছে। ঘড়িটি SpO2 মনিটরিং, হার্ট রেট মনিটর, ব্লাড প্রেসার মনিটর, স্লিপ মনিটর ফিচার করছে। এই এলিস্তা ঘড়িগুলির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

এদের মধ্যে SmartRist E-1 এবং E-2-এ রয়েছে 2.01 ইঞ্চির IPS ডিসপ্লে। ঘড়িটি 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই সিরিজ়ের ঘড়িগুলির ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। এক চার্জে ঘড়িটি 15 দিন স্থায়ী হয়।

এই খবরটিও পড়ুন

Elista SmartRist E-1 ঘড়িটি কালো, নীল এবং গোলাপি রঙে পাওয়া যাবে। ঘড়িটির দাম মাত্র 1799 টাকা। অন্য দিকে Elista SmartRist E-2 ঘড়িটি নীল, গোলাপি এবং কালো রঙের অপশনে পাওয়া যাবে। এর দামও 1799 টাকা। Elista SmartRist E-4 কালো এবং ধূসর রঙে পাওয়া যাবে। ঘড়িটির দাম 1299 টাকা। বিভিন্ন রিটেল আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *