PM Narendra Modi: গরিব, কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে: মোদী - Bengali News | Pm narendra modi interacted with beneficiaries of viksit bharat sankalp yatra and said that its journey of the country - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: গরিব, কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে: মোদী – Bengali News | Pm narendra modi interacted with beneficiaries of viksit bharat sankalp yatra and said that its journey of the country

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্রImage Credit source: Twitter

নয়া দিল্লি: ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ (VBSY) কেবল সরকারের একটি যাত্রা নয়, এটি গোটা দেশের যাত্রা। সোমবার ‘বিকশিত ভারত সংকল্প যাত্রার উপভোক্তাদের সঙ্গে কথোপকথনে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মোদীর গ্যারান্টির গাড়ি প্রত্যেকের দরজা এবং দেশের প্রটি কোণায় পৌঁছচ্ছে। যে সব দরিদ্র মানুষেরা সরকারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছেন, তাঁরা আজ তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন। সরকার উপভোক্তাদের দ্বারে পৌঁছচ্ছে এবং সক্রিয়ভাবে সুবিধা দিচ্ছে। মোদীর গ্যারান্টির গাড়ির সঙ্গে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষেরা কাছে পৌঁছচ্ছে।”

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রা ৫০ দিন সম্পূর্ণ করেছে। এই প্রকল্পে যাঁরা সুবিধা পেয়েছেন, তাঁদের সঙ্গে এদিন ভিডিয়ো কনফারেন্সে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংকল্প যাত্রার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার চায় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যেন আগের প্রজন্মের মতো জীবনযাপন করতে না হয়।” ছোট ছোট দৈনন্দিন যাপনের প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য আজও বহু মানুষকে লড়াই চালাতে হয়। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে সেই লড়াই থেকে বের করে আনা তাঁর সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী মোদী। তাই তাঁর সরকার দরিদ্র, কৃষক, নারী ও যুবদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে জানিয়ে নমো বলেন, “আমাদের কাছে দরিদ্র, কৃষক, নারী ও যুব- এই চারটি দেশের সবচেয়ে বড় জাতি। দরিদ্র, কৃষক, নারী ও যুবদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে।”

এদিন প্রধানমন্ত্রী জানান, VBSY-এর প্রধান লক্ষ্য হল, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনও যোগ্য সুবিধাভোগীকে বঞ্চিত না রাখা। এই যাত্রা শুরু হওয়ার পর থেকে সুরক্ষা বিমা যোজনা, জীবন জ্যোতি যোজনা, PM SVANidhi-র জন্য লক্ষাধিক আবেদনপত্র এবং উজ্জ্বলা সংযোগের জন্য ১২ লক্ষ নতুন আবেদন গৃহীত হয়েছে। এছাড়া ১ কোটি মানুষের টিবি চেকআপ-সহ এখন পর্যন্ত ২ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। এদিন আয়ুষ্মান যোজনার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দরিদ্রদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান, দরিদ্রদের জন্য বিনামূল্যে ডায়ালিসিস এবং জনঔষধি কেন্দ্রগুলিতে কম দামের ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা যোজনা প্রকল্প, কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন বক্তব্যের শেষে বিকশিত ভারত সংকল্প যাত্রায় নিযুক্ত সরকারি আধিকারিক থেকে দলীয় কর্মীদের প্রশংসা করেন প্রধআনমন্ত্রী মোদী। পাশাপাশি ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের নিজের দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্য়াণমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের ১৫ নভেম্বর এই যাত্রার সূচনা করেন তিনি। যাত্রা শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী নিয়মিত উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে চার দফায়, ৩০ নভেম্বর, ৯ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বরও ভার্চুয়ালি উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এছাড়া বারাণসী সফরে গিয়ে গত ১৭ ও ১৮ ডিসেম্বর সরাসরি বিকশিত ভারত সংকল্প প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *