হাসিনাকে ফোন মোদীর, বললেন ‘চতুর্থ মেয়াদে বিজয় ঐতিসাহিক’ – Bengali News | Pm modi congratulates bangladesh pm sheikh hasina on her historic fourth consecutive term
নয়া দিল্লি: সদ্য সমাপ্ত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামি লিগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করে, তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৮ জানুয়ারি), বাংলাদেশের নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই, বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা চতুর্থ মেয়াদে এই জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ‘সফল নির্বাচনে’র জন্য বাংলাদেশের জনগণেরও ভূয়সী প্রশংসা করেছেন। এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হল। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী এবং মানব-কেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।