ছোটবেলায় এই কাজের জন্যই দীপিকাকে বন্ধুরা রাতের বেলায় নিয়ে যেতেন নিজের বাড়িতে
ছোটবেলায় অনেক বন্ধু ছিল দীপিকার। প্রত্যেকে মিলে বেড়াতে যেতেন। একে-অপরের বাড়িতে থাকতেন তাঁরা।
প্রত্যেক বন্ধুর বাড়িতে সবার প্রথমে ডাক পেতেন দীপিকা। তাঁকে ডাকতে ভুলতেন না বন্ধুরা।
দীপিকা প্রথমে ভাবতেন, তিনি খুবই জনপ্রিয়। তাঁকে কেউ ভুলে যায় না।
এবং সেই কারণেই সব পার্টিতে, রাতে বন্ধুদের বাড়িতে স্লিপওভারে ডাক পান তিনি।
কিন্তু আদতে বিষয়টা সেরকম ছিল না। বন্ধুরা বোকা বানাতেন আবেগপ্রবণ দীপিকাকে।
তাঁরা দীপিকাকে দিয়ে নিজেদের ঘর পরিস্কার করাতেন, আলমারি গোছাতেন। এবং সব কাজই হাসি মুখে করে দিতেন দীপিকা।
কিন্তু একটা সময় পর তিনি বুঝতে পারেন বন্ধুরা তাঁকে ব্যবহার করছেন, তাঁকে একেবারেই ভালবাসেন না।
তারপর থেকে বন্ধুদের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিলেন দীপিকা। কিছু জনের সঙ্গে যোগাযোগও বন্ধ করেছিলেন মনের দুঃখে।







