কোন সুখবর পেতে চলেছেন এই সপ্তাহে? ট্যারো কার্ডের মাধ্যমে রাশি মিলিয়ে জেনে নিন - Bengali News | Weekly Horoscope Know Your Tarotscope 8th January To 14th January, 2024 Prediction Of All The 12 Zodiac Signs - 24 Ghanta Bangla News
Home

কোন সুখবর পেতে চলেছেন এই সপ্তাহে? ট্যারো কার্ডের মাধ্যমে রাশি মিলিয়ে জেনে নিন – Bengali News | Weekly Horoscope Know Your Tarotscope 8th January To 14th January, 2024 Prediction Of All The 12 Zodiac Signs

Spread the love

জীবনে ওঠানামা থাকে। কখনও সময় ভাল যায়, আবার কখনও খারাপ। কিন্তু আগে থেকেই যদি সাবধান হওয়া যায়, তাহলে অনেক সমস্যাই এড়ানো যায়। ট্যারো কার্ডে‌র মাধ্যমে সতর্ক হয়ে যান। প্রায় ১২টি রাশির জাতক-জাতিকাদের কাজ, প্রেম, আর্থিক অবস্থা কেমন যাবে, তা নিয়ে একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারোস্কোপ।

মেষ- কোনও কিছু নিয়ে গভীর চিন্তাভাবনা করবেন এই সপ্তাহে। শুরুতেই কোনও বড় কাজ হওয়ার অথবা সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কাজের চাপ থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোতে হবে।

বৃষ- বোধবুদ্ধি লোপ পেতে পারে। ভুল কোনও কাজ করে ফেলতে পারেন। অনেক বুদ্ধিবিবেচনা করে চলবেন। ব্যাঙ্ক বা আর্থিক কোনও সমস্যা আসতে পারে। প্রেম-ভালবাসার জন্য সময়টা সুন্দর।

মিথুন- টাকাপয়সা বুঝেশুনে খরচ করুন। খাদ্যাভ্যাস বদলানো জরুরি। শরীর খারাপ থাকতে পারে সপ্তাহের মাঝামাঝি। নতুন প্রেম আসবে, পুরনো সম্পর্ক আরও সুন্দর হবে। কাজের চাপ থাকবে।

কর্কট- প্রেম নিয়ে একটু চিন্তায় থাকবেন। কাজে মন দেওয়া জরুরি। নতুন কিছু করার জন্য সপ্তাহটা ভাল। আর্থিক কোনও সমস্যা থাকছে না। জরুরি কিছু হারিয়ে যেতে পারে।

সিংহ- প্রেমের ক্ষেত্রে সময়টা ভাল। পুরনো প্রেম ফিরিয়ে নেওয়ার ভুল আর করবেন না। অযথা গালিগালাজ, তর্কাতর্কি করবেন না। টাকাপয়সা সাবধানে খরচ করবেন। চোখের সমস্যা দেখা দিতে পারে।

কন্যা- আর্থিক লাভ থাকছে। লটারি কাটলে সেটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সোনাদানা কিনতে পারেন এই সপ্তাহে। তবে কোনও গ্যাজেট কিনলে সেটা সাবধানে রাখুব। গ্যাস-পেটের সমস্যায় ভুগবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স থাকছে।

তুলা- পার্টনারের সঙ্গে খুব ভাল সময় কাটাতে চলেছেন। ঘোরাঘুরি হবে। সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হতে পারে। কাজের চাপ থাকবে। গ্যাজেট খারাপ হতে পারে। টাকা খরচ হবে।

বৃশ্চিক- অলসতা কাটেনি এখনও। কাজের চাপ থাকবে। ঘোরাঘুরি, আরামের মনোভাবের জন্য কাজের ক্ষতি হতে পারে। ত্বক বা চুলের সমস্যা হরে পারে। দাঁতেও সমস্যা হতে পারে। বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। ঝামেলা অশান্তি বাড়তে দেবেন না। নিজেদের মধ্যে বোঝাপড়া করে মিটিয়ে নেওয়াই শ্রেয়।

ধনু- ফুরফুরে মেজাজ থাকবে। কেরিয়ার নিয়ে আরও চিন্তাভাবনা করতে দেখা যাচ্ছে। কাজের সুযোগ আসতে পারে। পুরনো প্রেমের কষ্ট থেকে বেরিয়ে নতুন প্রেমের দিকে এগোনো এই সপ্তাহে ভালো হবে।

মকর- মিথ্যা বলা, কথায় কথায় রাগ দেখানো এমন প্রবণতা বাড়তে পারে এই সপ্তাহে। বাড়িতে, বন্ধুদের সঙ্গে অথবা কাজের জায়গায় ঝামেলা হতে পারে, এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। ব্যবসা বা চাকরিতে উন্নতি থাকছে।

কুম্ভ- আবেগপ্রবণ থাকতে পারেন এই সপ্তাহে। একটুতেই মন খারাপ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। পেটের গন্ডগোল থাকবে। কাজের চাপ থাকলেও সমস্যা নেই কোনও। দুশ্চিন্তা বাড়তে পারে।

মীন- আনন্দেই কাটবে সপ্তাহটা কাজের মধ্যে দিয়ে। কাজের পরে ঘোরাফেরা, খাওয়াদাওয়া হবে। তবে শরীরের বিশেষ যত্ন নেওয়া জরুরি। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। টাকাপয়সা বুঝেশুনে খরচ করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *