Nabanita Das Gossip: ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের ঝড়, ওদিকে ‘অন্তঃসত্ত্বা’ নবনীতা! – Bengali News | Actress nabanita das is going to be mother
অক্ষয়ের প্রতিবাদ
সম্প্রতি লাক্ষাদ্বীপ ঘুরে এসে ছবি শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অংশ লাক্ষাদ্বীপের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি। আর তাতেই চটেছেন মালদ্বীপের বেশ কিছু রাজনৈতিক নেতা। ভারতকে নিয়ে নানা কুৎসিত মন্তব্য করতেই ফুঁসে উঠলেন অক্ষয় কুমার। বুঝিয়ে দিলেন মালদ্বীপ প্রিয় হলেও দেশের সম্মান সবার আগে।
দীপিকা-হৃত্বিক ঝড়
আসছে নতুন বছরের বড় ধামাকা ফাইটার। হৃত্বিক রোশনের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই তাঁদের রসায়ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সামনে এল ছবির নতুন গানের ঝলক। ১৯ দিনের অপেক্ষাও যেন আর সইছে না, উত্তেজিত নেটপাড়া।
এ কী করলেন রণবীর?
অ্যানিম্যাল ছবির সাকসেসপার্টিতে রণবীর কাপুরের হাত ধরে হাজির আলিয়া ভাট। মুখে হাসি নিয়ে রণবীরের সঙ্গে কথা বলতে গেলেই অভিনেতা মুখ ঘুরিয়ে নিলেন। বুঝিয়ে দিলেন সরে দাঁড়ানোর কথা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ নেটপাড়ার কপালে। প্রশ্ন, সব ঠিক আছে তো।
ব্যাপক কটাক্ষ নিতুকে
‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টিতে ছেলে রণবীর কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন মা নিতু কাপুর। সেখানেই বৌমা আলিয়া ভাটকে রণবীরের পাশে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ‘মাম্মাজ বয়’ ট্যাগও পেলেন রণবীর কাপুর।
মিলনের সুর
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে। তারই মাঝে এবার ভাইরাল অন্যছবি। অভিষেক বচ্চনের কবাডি টিমকে উৎসাহ দিতে হাজির ঐশ্বর্য। অমিতাভ, অভিষেকের পাশে বসে বিচ্ছেদ জল্পনায় ঢাললেন জল।
ট্রোলের শিকার নুসরত
চরম ট্রোলের শিকার এবার নুসরত জাহান ও যশ দাসগুপ্ত। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁদের আগামী ছবি মেন্টাল-এর গান এখন চর্চায়। কি একখান গান বানাইসে…-তে নেচে এবার ভাইরাল জুটি। ভিডিয়ো সামনে আসতেন নেটপাড়ার মত- এইসব এখন মার্কেটে চলে না।
সন্দীপ্তার সারপ্রাইজ
বেশিদিন অপেক্ষা করতে হল না। এবার সন্দীপ্তা সেন নিজেই সামনে আনলেন বিয়ের ভিডিয়ো। মনের কথা উজাড় করে দিলেন প্রতিটা ফ্রেমে। বললেন, সৌম্যর সঙ্গে থাকতেই হত। আলাপ হওয়ার পরই বুঝেছিলাম, বড় ভাল মানুষ।
‘মা’ হচ্ছেন নবনীতা
ধারাবাহিক ‘বিয়ের ফুল’-এ অভিনয় করছেন নবনীতা দাস। ওই ধারাবাহিকের প্লট বলছে, এই মুহূর্তে অন্তঃসত্ত্বা নবনীতা ওরফে কলি। বাস্তব জীবনে বিচ্ছেদ হলেও ধারাবাহিকে মা হওয়ার জার্নি বেশ উপভোগই করছেন অভিনেত্রী।
বিয়ে করছেন বল্লভপুরের ‘রাজা’
বিয়ের পিঁড়িতে ‘বল্লভপুরের রাজা’ ওরফে অভিনেতা সত্যম ভট্টাচার্য। দীর্ঘ দিনের প্রেমিকা শাশ্বতী সিংহকে আগামী ২২ জানুয়ারি বিয়ে করছেন তিনি। তবে বিয়ের পর নো হনিমুন। ফেব্রুয়ারি মাসে সত্যমের নতুন কাজ শুরু হওয়ার কথা। তাই আপাতত বিয়ে করেই ব্যাক টু ওয়ার্ক।