DYFI Brigade Live Update: ১৬ বছর পর ফের ব্রিগেড, বামেদের মেগা সমাবেশে ক্যাপ্টেন মীনাক্ষীর বার্তায় নজর - Bengali News | After 16 years in the brigade again, a look at Captain Minakshi Mukherjee's message at the left's mega rally - 24 Ghanta Bangla News
Home

DYFI Brigade Live Update: ১৬ বছর পর ফের ব্রিগেড, বামেদের মেগা সমাবেশে ক্যাপ্টেন মীনাক্ষীর বার্তায় নজর – Bengali News | After 16 years in the brigade again, a look at Captain Minakshi Mukherjee’s message at the left’s mega rally

Spread the love

সকাল থেকেই উচ্ছ্বাস বাম কর্মী সমর্থকদের Image Credit source: TV-9 Bangla

কলকাতা: ৫০ দিনের রাজ্যজোড়া ইনসাফ যাত্রার পর ব্রিগেড। ২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে কলকাতায়। ফের বাম যুব ফ্রন্টের হাত ধরেই উড়তে চলেছে লাল পতাকা। লোকসভা ভোটের আগে বঙ্গ বামের এই কর্মসূচি নিয়েই জোর চর্চা রাজনীতির অন্দরে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপ্টেন’ করেই রাজ্য ইনসাফের দাবিতে ঘুরেছে বাম শিবিরের তরুণ তুর্কিরা। সেই মীনাক্ষীই এদিনও ব্রিগেডের ‘ক্যাপ্টেন’। ক্যাপ্টেনকে মুখ করেই পোস্টারে, কাউআউটে ছেয়ে ফেলা হয়েছে বাংলা। কলকাতার রাস্তায় রাস্তায় পড়েছে পোস্টার। রবিবার শহরের ৭ জায়গা থেকে আসছে মিছিল। মিছিল আসছে জেলা থেকেও। হাওড়া-শিয়ালদহ স্টেশনেও সকালেই বাড়তে শুরু করেছে ভিড়। ব্রিগেডে ৩২ ফুট/ ২৪ ফুটের একটি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে থাকবেন প্রধান অতিথিরা। এছাড়াও মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ থাকছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *