Vastu Tips: আজই ঘরে আনুন এই মূর্তি! বাস্তুমতে কুবেরের আশীর্বাদে ফুলে ফেঁপে উঠবেন আপনি - Bengali News | Vastu Tips: Bring these idols in the house according to Vastu, progress will start opening - 24 Ghanta Bangla News
Home

Vastu Tips: আজই ঘরে আনুন এই মূর্তি! বাস্তুমতে কুবেরের আশীর্বাদে ফুলে ফেঁপে উঠবেন আপনি – Bengali News | Vastu Tips: Bring these idols in the house according to Vastu, progress will start opening

Spread the love

জীবনে সাফল্য আনতে, ভাগ্যের দরজা খুলে দিতে ও আর্থিক সমস্যা মিটিয়ে যেতে মানুষ নানা সময় নানা কাজ করে থাকেন। অনেকেই বাস্তুশাস্ত্র মতে ঘরের জিনিসপত্র সাজাতে পছন্দ করেন। বাস্তু নিয়ম মেনে চললে অনেকেরই ভাগ্যের দরজা খুলে যেতে পারে। তাই বাস্তু অনুসারে ঘরে আনুন বেশ কিছু পবিত্র মূর্তি রাখতে পারেন। তাতে আর্থিক কষ্ট উধাও হতে পারে নিমেষে। তাই বাস্তু অনুসারে কোন মূর্তি আনলে জীবন বদলে যেতে পারে, তা এই সময়েই জেনে রাখা উচিত। তাতে নতুন বছরের গোড়াতেই আপনি আর্থিক দিক থেকে চাবিকাঠি পেয়ে যেতে পারেন আপনি…

হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয়। লক্ষ্মী দেবীর মূর্তি বাড়িতে আনলে ভাগ্য খুলে দিতে পারে আপনার। একই সঙ্গে সনাতন ধর্মে কুবের দেবকে সম্পদের দেবতা বলা হয়। বাড়িতে কুবেরর মূর্তি স্থাপন করে আর্থিক সুবিধাও পেতে পারেন কোনও ব্যক্তি।

বাস্তু দৃষ্টিকোণ থেকে, কচ্ছপকেও খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে, ঘরে কচ্ছপের মূর্তি রাখলে ব্যক্তির পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে। ব্যক্তিকে অর্থের সমস্যায় পড়তে হয় না।

এই খবরটিও পড়ুন

বাস্তু অনুসারে, বাড়িতে একটি পিতলের গরুর মূর্তি বা কামধেনু মূর্তি রাখলে বিশেষ উপকার হয়। এই মূর্তিটি  এমন হওয়া উচিত যেখানে একটি গাভী তার সন্তানকে স্তনদুগ্ধ খাওয়াচ্ছে। বিশ্বাস অনুসারে, কামধেনু গরুর মূর্তি রাখলে সন্তান লাভের সুখ পাওয়া যায়। ঘরের নেতিবাচকতাও দূর হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, অতিথিদের ঘরে এক জোড়া রাজহাঁসের মূর্তি রাখলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে।এর পাশাপাশি, শোওয়ার ঘরে একজোড়া রাজহাঁস, হাঁসও  রাখতে পারেন। তাতে দাম্পত্য জীবনে সুখ থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *