Udayan Guha: উদয়নের ডাকে ‘সাড়া’ নেই দলের নেতাদেরই, ‘তৃণমূলের প্রতি মোহভঙ্গ’, বলছে বিজেপি - Bengali News | BJP taunts North Bengal Development Minister Udayan Guha's Facebook post - 24 Ghanta Bangla News
Home

Udayan Guha: উদয়নের ডাকে ‘সাড়া’ নেই দলের নেতাদেরই, ‘তৃণমূলের প্রতি মোহভঙ্গ’, বলছে বিজেপি – Bengali News | BJP taunts North Bengal Development Minister Udayan Guha’s Facebook post

Spread the love

দিনহাটা: নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে তৃণমূলের দিনহাটা থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কিন্তু, মন্ত্রীর ডাকা কর্মসূচিতেই দেখা মেলেনি এলাকার অনেক বড় বড় তৃণমূল নেতাকেই। নেতাদের অনুপস্থিতির বিষয়টি যে তাঁর নজর এড়ায়নি তা স্পষ্ট করে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার রাতে তার নিজের ফেসবুকে তিনি একটি পোস্ট করে জানিয়েছেন, কোন কোন অঞ্চলের নেতারা আসেননি দলের কর্মসূচিতে। প্রত্যেকের নাম তিনি লিখে দিয়েছেন ফেসবুকে। উদয়ন গুহর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 

চাপানউতর শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও। তাহলে কি তৃণমূল দল সম্পর্কে মোহভঙ্গ হচ্ছে নেতা কর্মীদের? খোঁচা দিচ্ছে বিজেপি। এই বিষয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ জানান, বিষয়টি তাঁর জানা নেই। সকলের সব সময় সময় হয় না। তাই হয়তো আসেননি।  

এই খবরটিও পড়ুন

তৃণমূলের বক্তব্য অবশ্য মানতে নারাজ বিজেপি। বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতি রাভা জানান, উদয়ন গুহ যেসব বলছেন তাতে নিজের দলের লোকেরাই সে সব মানছে না। মানুষ চাইছে না তাই লোক হচ্ছে না। নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকট। শেষের শুরু হয়েছে তৃণমূলের। বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, এবার নির্বাচনে দিনহাটায় ব্যাপক ভাবে হারবে ওরা। তাই উল্টোপাল্টা কথা বলছেন। মানুষ বীতশ্রদ্ধ। ভাল তৃণমূলের লোকেরা এসব মেনে নিচ্ছে না। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *