Titas Sadhu: ম্যাচের সেরা বাংলার তিতাসের বাড়তি পাওনা প্রিয় ঝুলুদির ভিডিয়ো কল – Bengali News | Titas Sadhu got player of the match after IND W beat AUS W in 1st T20, after that Jhulan Goswami talks with Titas over video call
ম্যাচের সেরা বাংলার তিতাসের বাড়তি পাওনা প্রিয় ঝুলুদির ভিডিয়ো কলImage Credit source: BCCI Women Twitter
কলকাতা: বাংলার মেয়ে একদিন দেশের সেরা ক্রিকেটার হবেন। ক্রিকেট মহলে কান পাতলে চুঁচুড়ার তিতাস সাধুকে (Titas Sadhu) নিয়ে এমন নানা কথা সোনা যায়। দেশের জার্সিতে ধীরে ধীরে তিতাস সাধুর ডালপালা প্রসারিত হচ্ছে। মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অনবদ্য পারফর্ম করে ফের একবার লাইমলাইটে তিতাস সাধু। ১৯ বছর বয়সী বঙ্গতনয়া তিতাস সাধু একেবারে নাকানিচোবানি খাইয়ে ছাড়েন বেথ মুনি, তাহিলা ম্যাকগ্রাদের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে তিতাস ঝুলিতে ভরেন ৪ উইকেট। এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিতাস। ম্যাচের শেষে বাড়তি প্রাপ্তি প্রিয় ঝুলুদির ভিডিয়ো কল।
কেরিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বাংলার মেয়ে তিতাস সাধু। এটিই আপাতত তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। অজিদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ভারত জেতার পর টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা সাক্ষাৎকার নেন ভারতীয় পেসার তিতাস সাধুর।