বিয়ে করার ভয়ে পালাচ্ছেন অর্জুন? সবটা স্পষ্ট করলেন মালাইকা – Bengali News | Amid breakup rumours with Arjun Kapoor; Malaika Arora secretly visits beau’s house
বিয়ে করার ভয়ে পালাচ্ছেন অর্জুন?
দিন কয়েক ধরেই বলিপাড়ার গুঞ্জন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বিয়ে করার কোনও ইচ্ছে নেই অর্জুনের। আর সেই কারণেই নাকি দু’জনে বেছে নিয়েছে আলাদা পথ। তাঁদের নিয়ে যখন চলছে জোর আলোচনা, ঠিক তখনই সবটা বুঝিয়ে দিলেন মালাইকা। এদিন অর্থাৎ শুক্রবার তাঁকে দেখা গেল অর্জুনের বাড়ির সামনে। পাপারাৎজির ক্যামেরাবন্দীও হলেন তিনি। সম্পর্ক যে এখনও শেষ হয়ে যায়নি, প্রেমিকের বাড়িতে তাঁর এই হাজিরা সেটাই করল প্রমাণ। তবে তাঁর চোখ মুখ দেখে আঁতকে উঠলেন ভক্তরা। চোখেমুখে ক্লান্তির ভাব সুস্পষ্ট। অনেকেরই প্রশ্ন, “তিনি কি মনকষ্টে আছেন”? ইন্ডাস্ট্রির সূত্র জানাচ্ছে, মালাইকা ও অর্জুনের মধ্যে বিগত বেশ কিছু সময় ধরে যে ঝামেলা চলছে, তা মোটেও মিথ্যে নয়। তবে, সেই ঝামেলা মিটিয়ে নেওয়ারও চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, কিছু দিন আগে এক রিয়ালিটি শো’র মঞ্চে হাজির হয়েছিলেন মালাইকা। ফারহা তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি বিয়ে কবে করবেন ? উত্তরে মালাইকা বলেন, “যদি আমার জন্য কেউ থাকে তবে অবশ্যই আমি বিয়ে করব।” ফারহা কিছুটা অবাক হয়ে যান। কেউ থাকেন মানে? তাঁর তো প্রেমিক রয়েছে! মালাইকা ফের বলেন, “মানে হচ্ছে যদি কেউ বিয়ের জন্য বলে তবে নিশ্চয়ই বিয়ে করব।” এও বলেন, যে কেউ তাঁকে বিয়ের জন্য বললেই তিনি বিয়ে করে নেবেন।
এর জল্পনা আরও ঘনীভূত হয়, তবে কি সত্যি সম্পর্ক নেই তাঁদের? আলাদা হয়ে গিয়েছেন। তবে এ দিন অর্জুনের বাড়িতে তাঁর উপস্থিতি কিছুটা স্বস্তি দিয়েছে ভক্তদের। প্রসঙ্গত, কিছু দিন আগেই বিয়ে করেছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। তাঁর বর্তমান স্ত্রী সুরহা খান একজন মেকআপ আর্টিস্ট।