2024 Bajaj Chetak লঞ্চ হয়ে গেল, কম খরচে আগের থেকে অনেক বেশি রেঞ্জ - Bengali News | 2024 Bajaj Chetak Launched In India, Price, Specifications, Check Details - 24 Ghanta Bangla News
Home

2024 Bajaj Chetak লঞ্চ হয়ে গেল, কম খরচে আগের থেকে অনেক বেশি রেঞ্জ – Bengali News | 2024 Bajaj Chetak Launched In India, Price, Specifications, Check Details

Spread the love

বাজারে এল বাজাজ চেতকের নতুন মডেল।

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের একটি নতুন ভার্সন লঞ্চ হল ভারতে। সেই 2024 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 1,15,001 টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন বাজাজ চেতক গাড়িটি টক্কর দিতে পারবে TVS iQube, Hero Vida V1 এবং Ola S1-এর সঙ্গে। লেটেস্ট ইলেকট্রিক স্কুটারটি মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- আরবান এবং প্রিমিয়াম। এদের মধ্যে চেতক আরবান স্কুটারটি কোয়ার্সে গ্রে, সাইবার হোয়াইট, ব্রুকলিন ব্ল্যাক এবং ইন্ডিগো মেটালিক ব্লু কালারে পাওয়া যাবে। চেতক প্রিমিয়াম মডেলটি পাওয়া যাবে হ্যাজেলনাট, ইন্ডিগো মেটালিক ব্লু এবং ব্রুকলিন ব্ল্যাক এই তিনটা রঙে।

প্রসঙ্গত, 2020 সালে বাজাজ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার অর্থাৎ চেতক লঞ্চ করে। তারপর থেকে এখনও পর্যন্ত বাজাজ প্রায় 1 লাখেরও বেশি চেতক ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। 2024 Chetak ই-স্কুটারের সবথেকে বড় ফিচার হল তার রেঞ্জ, যা আগের মডেলের থেকে অনেকটাই বেশি। এক চার্জে এই স্কুটারটি এখন 127km রেঞ্জ দিতে পারবে। তার জন্য এতে রয়েছে একটি 3.2kWh ব্যাটারি। স্কুটারের সর্বাধিক স্পিড 73kmph। চেতক প্রিমিয়ামে আবার একটি অনবোর্ড 800W চার্জার দেওয়া হয়েছে।

নতুন চেতকে রয়েছে অল-মেটাল বডি। আগের মতোই এই নতুন স্কুটারটিও IP67 রেটেড ওয়াটার রেজ়িস্ট্যান্স পেয়েছে, যা অল-ইলেকট্রিক কম্পোনেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি একটি লার্জার বুটও থাকছে। চেতক প্রিমিয়ামে রয়েছে একটি 5 ইঞ্চির TFT ডিসপ্লে। অতিরিক্ত TecPac নামক একটি নতুন ফিচার রয়েছে, যা টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজ়িক কন্ট্রোল, কল ম্যানেজমেন্ট এবং সবথেকে জরুরি হিল হোল্ড মোডও অফার করছে। ইলেকট্রিক স্কুটারটিতে একটি রিভার্স মোডও দেওয়া হয়েছে।

এই খবরটিও পড়ুন

চেতক প্রিমিয়াম স্কুটারে রিয়ার ব্লিঙ্কার্স, সেল্ফ ক্যান্সেলিং ব্লিঙ্কার্স, লেফ্ট অ্যান্ড রাইট কন্ট্রোল সুইচ, ইলেকট্রনিক হ্যান্ডেল, স্টিয়ারিং লক, সিট সুইচ এবং হেলমেট বক্স ল্যাম্পের মতো একাধিক ফিচার্স দেওয়া হয়েছে। Bajaj Auto এই স্কুটারে একটি ‘গ্রিন স্কোর’ নামক বৈশিষ্ট্য যোগ করেছে, যা চালকদের জ্বালানি বাঁচাতে এবং সর্বোপরি অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে।

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের আরবান মডেলের দাম 1,15,001 টাকা এবং প্রিমিয়াম মডেলের দাম 1,35,463 টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *