সোমালিয়ায় ১৫ ভারতীয় সদস্য নিয়ে অপহৃত জাহাজ, রণতরী পাঠাচ্ছে নৌসেনা – Bengali News | Ship with 15 indian crew hijacked near somalia s coast navy sending warship
নয়া দিল্লি: আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে অপহৃত ১৫ ভারতীয় ক্রু সদস্য-সহ একটি জাহাজ। জাহাজটি লাইবেরিয়ার পতাকা নিয়ে চলছিল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে থেকে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। জাহাজটির নাম ‘এমভি লিলা নরফোক’। নৌসেনা জানিয়েছে, তারা এই অপহরণকাণ্ডের উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে নৌসেনার যুদ্ধজাহাজ, আইএনএস চেন্নাই-কে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, অপহৃত জাহাজটিকে পর্যবেক্ষণের জন্য নজরদারি এয়ারক্র্যাফ্টও মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, জাহাজের ক্রু সদস্যদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা গিয়েছে। তবে, কারা এই অপহরণ কাণ্ডের পিছনে রয়েছে, তা এখনও জানায়নি নৌসেনা।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।