Virat Kohli: মুকেশ কুমার-বিরাট কোহলির ‘অন্য গেম’, ২৩ উইকেটে প্রথম দিন শেষ – Bengali News | Virat Kohli stops Mukesh Kumar from Celebration after Dean Elgar Wicket during Ind vs Sa 2nd test
কলকাতা: টেস্ট ক্রিকেটের চূড়ান্ত রোমাঞ্চ। কেপটাউন টেস্টে এমনই দেখা যাচ্ছে। তবে অস্বস্তিও রয়েছে। ভারতের লজ্জার রেকর্ড। প্রথম ইনিংসে শেষ ৬ উইকেট ০ রানে হারিয়েছে ভারত। এর আগে ০ রানে ৫ উইকেট হারানোর রেকর্ড ছিল বাংলাদেশের বিরুদ্ধে। লজ্জা, উচ্ছ্বাস যাই হোক না কেন, বিরাট কোহলির আচরণ ফের সম্মান আদায় করে নিল। বিরাটের এমন নানা মুহূর্তই রয়েছে। কিং কোহলি মাঠে যতই আগ্রাসী হোন, তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বরাবরই শিরোনামে। কেপটাউন টেস্টের প্রথম দিন ঘটনাবহুল হয়ে রইল। তৈরি হল নানা মুহূর্তও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানেই অলআউট করে ভারত। জবাবে ভারতের ইনিংস শেষ ১৫৩ রানে। প্রথম ইনিংসে ৯৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত। প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে রোহিত শর্মারা। স্বাভাবিক ভাবেই ভারতের লক্ষ্য এখন দ্রুত দক্ষিণ আফ্রিকাকে ফের অলআউট করা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করে। বিদায়ি টেস্ট খেলতে নামা ডিন এলগার এবং আর এক ওপেনার এইডেন মার্কর্যাম ভালো ব্যাটিং করছিলেন। প্রথম ইনিংসে নজর কেড়েছিলেন ভারতের তরুণ পেসার মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে তাঁকেই প্রথম পরিবর্ত বোলার হিসেবে আনেন রোহিত শর্মা।
বিস্তারিত আসছে…