Madhyamik 2024: এবছর আসতে চলছে বড় বদল, মাধ্যমিকের ১ মাসে আগে জানালেন পর্ষদ সভাপতি – Bengali News | Madhyamik 2024: Big changes are coming in the Madhyamik exam this year, said the board president Ramanuj Ganguly
পরীক্ষার্থী (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
মুর্শিদাবাদ: আর বেশি দিন বাকি নেই। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এত দুর্নীতি, বেনিয়মের মাঝে এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতেও কড়া পদক্ষেপ করছে পর্ষদ। বুধবার মুর্শিদাবাদের একটি সাংবাদিক বৈঠকে জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন নিদের্শিকা মধ্য শিক্ষা পর্ষদের।
কী কী সেই নির্দেশিকা?
পর্ষদ সভাপতি জানিয়েছেন,
১. এই বছর প্রশ্নপত্রে ব্যবহার করা হবে কোড।
২. পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না।
৩. যে বিদ্যালয়ে ‘বাউন্ডারি ওয়াল’ নেই, সিসিটিভি নেই, সেখানে কোনওরকম ভাবে পরীক্ষার সেন্টার হবে না।
৪. আপৎকালীন সহায়তা দল তৈরি করা হয়েছে।
৫. পরীক্ষার সিট রুমে অনেক সময় অ্যাটেন্ডেন্ট বা চতুর্থ শ্রেণির কর্মীরা কুরিয়ারের কাজ করেন, সেই দিকে নজর রাখতে হবে।
বুধবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা আঞ্চলিক কার্যালয় অনুমোদিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি। সেখানে পর্ষদ সভাপতি জানান, কিছু জায়গায় সিস্টেমের কারণে সংশয় তৈরি হয়। তবে সেগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
চলতি ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় সাত লক্ষ।