আন্দোলনেই হল কাজ, কিছুটা DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের - 24 Ghanta Bangla News
Home

আন্দোলনেই হল কাজ, কিছুটা DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

আন্দোলনেই হল কাজ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স- এ তিনি লেখেন, আমরা রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বছরের উপহার দিতে চলেছি। চার শতাংশ ডিএ বাড়ানো হল।

যা ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার তারা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনের পথে হাঁটলেও তাঁদের তেমন কিছু লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *