বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি? শুভেন্দুর নালিশ পেতেই রাজ্যের থেকে রিপোর্ট চাইল High Court - 24 Ghanta Bangla News
Home

বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি? শুভেন্দুর নালিশ পেতেই রাজ্যের থেকে রিপোর্ট চাইল High Court

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় রাজ্য সরকার ত্রুটি রাখছে বলে অভিযোগ। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনজীবীদের দাবি, এই ত্রুটির ফলে যে কোনও সময় হামলা হতে পারে।

হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। তাতে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে রিপোের্ট জমা দিতে হবে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *