কুলতলি: রাস্তার মাঝেই হাত ধরে টানাটানি, চিৎকার করলে, মুখ চেপে ধরে ওরা। এমনই অভিযোগ জানালেন দশম শ্রেণির ছাত্রী। টিউশন পড়ে ফেরার সময় মাঝরাস্তায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ি ফিরে সব জানালে, তাঁর বাবাই দুই যুবককে ধরে ফেলেন। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, অভিযুক্তদের দাবি, তেমন কিছুই করা হয়নি। হাতের কনুইটা লেগে গিয়েছে। […]