কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। টানা আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকা ঘিরে জল্পনা বেড়েছে। প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। যে নির্দেশিকায় রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (আরএমও), সিনিয়র রেসিডেন্ট(এসআর) চিকিৎসকদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। আরজি কর কাণ্ডের পর আচমকা স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপে উঠছে প্রশ্ন। […]