টেবিল টেনিস জগতে নামল অন্ধকার। ৬৩ বছরে প্রয়াত হলেন দ্রোণাচার্য সম্মানজয়ী কোচ জয়ন্ত পুশিলাল। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বাংলার এই কোচ। মঙ্গলবার রাতে, অর্থাৎ আজ নারকেলডাঙায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসে অনেক কৃতি প্লেয়ার দিয়েছেন জয়ন্ত পুশিলাল। অরূপ বসাক, অলিম্পিয়ান মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন […]