বারাসত: শাশুড়িকে খুন করে জেল খেটেছিলেন অভিজিৎ দাশগুপ্ত। স্ত্রী’র চেষ্টায় জামিনে মুক্তি পান তিনি। এরপরই ছত্তিসগঢ় থেকে বাংলায় চলে আসেন তাঁরা। বারাসতের কাজীপাড়ায় ভাড়ায় থাকতেন ওই দম্পতি। তাঁদের এক পুত্র সন্তানও আছে। কিন্তু জেল খেটে আসার পরও শুধরে যাননি অভিজিৎ! একদিন স্ত্রীর পেটেই বসিয়ে দেন ছুরি! ভয়াবহ অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে সাক্ষী দেন ছেলেই। […]