মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস। কলকাতা: মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার এক্সহ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানেই রাজ্যের উদ্ভুত পরিস্থিতির কথা তুলে ধরে সিভি আনন্দ বোস বলেন, “আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি।” কী এই সামাজিক বয়কট, রাজ্যপাল তাও নিজের ৫ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিয়োতে স্পষ্ট করে দিয়েছেন। […]