কলকাতা: পুজোর আগে ভয়াবহ বন্যার মুখে বাংলা। অন্তত তেমনটাই আশঙ্কা করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর, মুণ্ডেশ্বরী, রূপনারায়ণের জল। নদী-বাঁধ ভেঙে জল ঢুকছে আরামবাগ, খানাকুলে। জানা যাচ্ছে, ২,৬৭,০০০ কিউসেক হারে জল বেরোচ্ছে দুর্গাপুর থেকে। এখনও ২ লক্ষ ১০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আগামী ২-৩ দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। […]