তিনি সর্বশক্তি, তিনি মহামায়া! তাঁর আগমন বার্তায় খুশিতে মুখোরিত হয়ে ওঠে চারিদিক। তিনি আদিশক্তি দেবী দুর্গা। সিংহবাহিনী তিনি। গিরিরাজ হিমালয়ের প্রদান করা বাহনের পিঠে চেপেই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী। তাঁর সেই দশভুজা রূপেই পুজিত হন এই ধরাধামে। সঙ্গে আসেন উমার চার ছেলেমেয়ে। তবে কেবল সিংহ নয়, অনেক বনেদি বাড়ির পুজোতেই সিংহের জায়গায় দেখা মেলে ঘোড়ার। […]