24 Ghanta Bangla News - Page 9208 of 9218 - 24 Ghanta Bengali News
Home

আজ কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ – আজ বুঝবেন প্রেমই সব। বৃষ- আর্থিক লাভ। মিথুন- অর্থলাভ যোগ। কর্কট- কর্মে বিলম্বিত গতি। সিংহ- শরীরে দিকে লক্ষ রাখুন। কন্যা- মানসিক প্রফুল্লতা।* তুলা- প্রেমের জন্য ভালো দিন। বৃশ্চিক- উপার্জন বৃদ্ধি। ধনু- বকেয়া অর্থ প্রাপ্তিতে আইনি বিজয়। একটি মনমালিন্য। সম্পর্কে জটিলতা। মকর- আত্মীয়দের কারণে কুম্ভ- আত্মীয়ের সঙ্গে মীন- সাফল্যের যোগ।

Home Sports

KKR-এ আসতে চান রোহিত, MI-তে ক্যাপ্টেন্সি হাতছাড়া পর বাড়ছে জল্পনা।

মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। এরপরই জল্পনা শুরু হয়ে গেল রোহিত শর্মার কেকেআরে খেলা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত শর্মার একটি ভিডিও। যেখানে রোহিত জানিয়েছেন, তিনি গৌতম গম্ভীরের কেকেআরের হয়ে খেলতে চান। ইডেন গার্ডেন্স যে তাঁর প্রিয় মাঠ, সেটা জানাতেও ভোলেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা ছাঁটাই হওয়ার পর থেকে তাঁর […]

Home

জোগানে ঘাটতিতে হু হু করে বাড়ছে ডিমের দাম

নাগালের বাইরে যেতে বসেছে ডিম। যার দামের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। শনিবার কলকাতার অধিকাংশ বাজারেই প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকায়। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ডিমের পিস বিকোচ্ছে ৮ টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, শীতের এই সময়ে কেকের প্রচুর চাহিদা থাকায় এমনিতেই ডিমের চাহিদা বাড়ে। তারওপর সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারণেও ডিমের জোগানে ঘাটতি হয়েছে। আর […]

Politics

নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ শওকতের

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোেগ আনলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ‘পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছে সেই খুনের দায় নওশাদ সিদ্দিকী এবং তার তথ্য প্রমাণ দেব। না দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ সঙ্গে শওকতের হুঁশিয়ারি, লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে দাঁড়ালে জামানত জব্দ […]

Home

গড়িয়ায় ফাঁকা ফ্ল্যাটে মৃত্যু যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রীর!

বছর সতেরোর এক ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল মেয়েটি। নাম স্নেহা মুণ্ডা। স্নেহার বাবা মারা গিয়েছেন অনেক আগে। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া এবং তার বোন থাকত বাড়িতে। মা কাজের সূত্রে বাইরেই থাকেন বেশির ভাগ সময়। পরিবারের দাবি, টেস্ট পরীক্ষায় পাশ করতে না […]

Home

CCTV-র নির্দেশ খারিজ হতেই বালুর কেবিনে কন্যা

ইডি-র আর্জিতে নিম্ন আদালত রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালের কেবিনে সিসিটিভি বসানোর নির্দেশ দিলেও, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই আজশনিবার সকালে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির প্রিয়দর্শিনী মল্লিক। সঙ্গে মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও রয়েছেন। SSKM হাসপাতালে পৌঁছেই সোজা কার্ডিওলজি ব্লকে প্রবেশ করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে আসেন এবং চলে যান […]

Politics

লোকসভা VOTE: বাংলায় প্রার্থী তালিকায় বিরাট চমক দিচ্ছে BJP

লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১০-১২ জন মহিলাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরি ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে। রয়েছেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পল, অভিনেত্রী অঞ্জনা বসুও। তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী […]

Kolkata

খাস কলকাতায় CBI কেই অনলাইনে প্রতারণার জালে ফেললো প্রতারকরা

খাস কলকাতায় প্রতারকদের খপ্পড়ে পড়লেন সিবিআই-এর এক কনস্টেবল। সম্প্রতি, উত্তর বিধাননগর থানায় এক লিখিত অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিযোগ, ওই সিবিআই কনস্টেবলের থেকে প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছিল প্রতারকদের দল। সেই অভিযোগের প্রেক্ষিতে নৈহাটি থানা এলাকা থেকে বিশাল চৌধুরী ও সানি পাসওয়ান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। এই চক্রে আর […]

Home

৩১ ডিসেম্বর এর আগে আপডেট করুন না-হলে পাবেন না গ্যাসের ভর্তুকি

গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক আধার যাচাই করাতে হচ্ছে। ডিস্ট্রিবিউটাররা বলছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ। কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও জবাব না থাকায় গ্রাহকরা নানাবিধ আশঙ্কায় ভুগছেন। ছড়াচ্ছে গুজবও। কারও আতঙ্ক, এই মাসের মধ্যে বায়োমেট্রিক না করালে গ্যাস বুকিং করা যাবে না। কেউ ভাবছেন, ভর্তুকি হয়তো […]

Home

এবার সায়গলকে জেরা NIA-এর

ইডি, সিবিআইয়ের পর এবার এনআইএ! বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে গরুপাচারকাণ্ডে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের যোগাযোগ ছিল? প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে সব প্রশ্নের উত্তর খুঁজছে এনআইএ।