বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হতাশার অধ্যায় মিটল না কিপার ব্যাটার ঈশান কিষাণের। তেমনই স্কোয়াডে বড় চমক ১৫৫ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করা মায়াঙ্ক যাদব। টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন হল কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত দলে একঝাঁক তরুণ মুখ। […]