সুপারস্টার রজনীকান্তকে সোমবার রাতে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। মধ্যরাতেই ছড়িয়ে পড়েছিল সেই খবর। দক্ষিণী থালাইভাকে নিয়ে পলকে উদ্বেগ বাড়ে ভক্তমহলে। কী হয়েছে, কেমন আছেন, এমন প্রশ্ন যখন ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তথনই মেলে খানিক স্বস্তির খবর। বর্তমানে খানিক স্থিতিশীল অভিনেতা। প্রাথমিকসূত্রে জানা যায় পেটে ব্যথার কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই […]