24 Ghanta Bangla News - Page 9124 of 11855 - 24 Ghanta Bengali News
Home

টার্গেট ছিল পুজোই, একবার নিলেই পাগল হয়ে যেত ছেলে-মেয়েরা! ১৮০০ কোটির সেই ‘মারাত্মক জিনিস’ হাতেনাতে ধরল পুলিশ – Bengali News | Illegal Drugs Worth 1800 Crore Seized from Factory in Bhopal, 2 Arrested

এই কারখানাতেই তৈরি হত নিষিদ্ধ মাদক।Image Credit source: X ভোপাল: উৎসবের মরশুম চলছে। প্ল্য়ানিং ছিল এই সময়ই বাজার ধরার। যুব প্রজন্মকে মারাত্মক নেশার পথে ঠেলে দেওয়ার ছক ছিল। তবে পুলিশি তৎপরতায় বানচাল হল সেই পরিকল্পনা। নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরো ও গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যৌথ অভিযানেই উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক, যার বাজারমূল্য ১৮০০ কোটি […]

Home

Chennai Air Show Tragedy: দুর্গাপুজোর ভিড়কেও হার মানাল বায়ুসেনার শোয়ের ভিড়! ১৬ লাখের জমায়েতে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, অসুস্থ ২৩০ – Bengali News | At Least 3 Dead, 230 Fell sick due to Heat & Congestion at Air Force Aerial Show in Chennai

চেন্নাইয়ে এয়ার শো দেখতে ভিড়।Image Credit source: X চেন্নাই: আকাশে বায়ুসেনার যুদ্ধবিমানের মহড়া দেখতে গিয়ে মৃত ৩। অসুস্থ কমপক্ষে ২৩০ জন। ভারতীয় বায়ুসেনার ৯২ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রান্ড এয়া শো-র। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন লক্ষাধিক মানুষ, কিন্তু আনন্দের জায়গায় তাতে বিষাদের সুর ছড়াল। অতিরিক্ত গরম, ভিড়ের চাপেই অসুস্থ হয়ে মৃত্যু হল তিননের। […]

Home

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে জিতেও বড় সুযোগ নষ্ট ভারতের! – Bengali News | Women’s T20 World Cup: India missed the chance to make run rate better against Pakistan

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা হয়েছিল হতাশায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়াল ভারত। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে কামব্যাক। যদিও বড় সুযোগ নষ্ট করল ভারতীয় দল। এ বারের টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে ভারত। সেই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে একেবারেই ছন্দে ছিল না নিউজিল্যান্ড। যদিও ভারতের হতাশাজনক ফিল্ডিং, বড় টার্গেট তাড়া করতে নেমে স্নায়ুর চাপে ভোগা, টপ অর্ডার ব্যর্থতায় […]

Home

Pujoy Pulse: ‘স্বামীকেও খাওয়ালাম’, পালস ক্যান্ডিতে মজলেন মহিলা, পুজোয় পালস ঘিরে উন্মাদনা দুর্গাপুরে – Bengali News | People enjoy with pujoy pulse in Durgapur

দুর্গাপুর: পুজো শুরুর আগে পুজোর আনন্দ। টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো ঘিরে দুর্গাপুরে উন্মাদনা সাধারণ মানুষের। টক-নোনতা পালস ক্যান্ডিতে মজলেন সাধারণ মানুষ। পুজো শুরুর আগে পুজোর আনন্দ সামিল হলেন আট থেকে আশি। টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। গতবছর প্রথম যাত্রা শুরু করে পুজোয় পালস। গত বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে […]

Home

PAK vs ENG: ব্যাটারদের ধমক পাকিস্তান কোচের! কারণ ‘সবুজ’ – Bengali News | Basit Ali claims head coach Jason Gillespie told Pakistan batters to ‘shut up’ for demanding to cut off the grass and prepare flat pitch

পাকিস্তান ব্যাটারদের ধমকেছেন কোচ! এমনটাই দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলির। এর কারণ ‘সবুজ’। মঙ্গলবার শুরু হচ্ছে পাকিস্তান বনাম ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। চোটের জন্য় এই ম্যাচে ক্যাপ্টেন বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড। নেতৃত্ব দেবেন ওলি পোপ। ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তানও। এর মাঝেই অবশ্য বড় দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের। ব্যাটাররা […]

Home

মানুষ মিঠুন পর্দার মিঠুনের মধ্যে কতটা মিল বা অমিল? জানেন? – Bengali News | How did mithun chakraborty of indian cinema become a boy from calcutta

মিঠুন চক্রবর্তী। নামটাই কফি। জোড়াবাগানের একটি ছোট্ট বাড়ি থেকে শুরু। তারপর চলেছে গৌরাঙ্গ চক্রবর্তীর মিঠুন হয়ে ওঠার যাত্রা। ওঠা-নামা, হাসি-কান্নার প্রায় পঞ্চাশ বছর। কেমন ছিল দিনগুলি? কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?  গৌরাঙ্গ থেকে মিঠুন ৮ অক্টোবর,২০২৪। মহাপঞ্চমী। ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। সেজে উঠবে বাংলা। চলবে দেবীর বোধনের শেষ প্রস্তুতি। সেইদিনই অনুষ্ঠিত […]

Home

PAK vs ENG, Shaheen Afridi: প্রথম পেসার হিসেবে অনন্য মাইলফলকের হাতছানি শাহিন আফ্রিদির! – Bengali News | Shaheen Afridi is on the brink of WTC history as the first Pakistani Bowler to take 100 Wickets

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাইলফলকের সামনে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ফাইনালের দৌড়ে পাকিস্তান নেই বললেই চলে। ইংল্যান্ডের সম্ভাবনাও ক্ষীণ। তবে ইংল্যান্ড যদি ধারাবাহিক ভাবে জিততে পারে, সামান্য হলেও সম্ভাবনা থাকছেই। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাসে কিছুটা […]

Home

IND vs BAN Report: বিধ্বংসী হার্দিক পান্ডিয়া, ৪৯ বল বাকি থাকতেই জয় ভারতের – Bengali News | Bangladesh Cricket Team In India: IND vs BAN 1st T20I at Gwalior Match Report

টেস্টের পর টি-টোয়েন্টি। ভারতের স্কোয়াড, একাদশ বদলেছে। পারফরম্যান্স নয়। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। এর মধ্যে কানপুর টেস্টে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং দেখা গিয়েছিল। টেস্টেই যদি ভারতের ব্যাটিং অ্যাপ্রোচ এমন হয়, টি-টোয়েন্টিতে কী হতে পারে, অনুমান করা যায়। যদিও খুব একটা ‘বিধ্বংসী’ ব্যাটিংয়ের প্রয়োজনই পড়ল না ভারতের। বোলারদের অনবদ্য পারফরম্যান্সে ছোট্ট টার্গেটই ছিল। ৪৯ […]

Home

IND vs BAN: বরুণের কামব্যাক, মায়াঙ্কের অভিষেক; পারফরম্যান্সে ভরসা দিলেন গম্ভীরদের – Bengali News | Varun makes stellar comeback, Mayank promising debut as India dismisses Bangladesh for 127

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক সাফল্য পেয়েছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। আইপিএলের পারফরম্যান্স দেখে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের যে বিরাট ফাঁক, তা পূরণ করতে পারেননি। দল থেকে বাদ পড়ার পর অপেক্ষায় ছিলেন নতুন সুযোগের। অবশেষে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে কামব্যাক বরুণের। তেমনই অভিষেকে […]

Home

বচ্চনদের ‘ডার্কট্রুথ’! পরিবারের সম্মান রাখতে আজও এই সত্য চেপে শ্বেতা? – Bengali News | Dark truth of bollywood, know what happened with shweta bachchan

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙছে, এ গুঞ্জন দীর্ঘদিনের। তবে জানেন কি বলিউডের অন্দরে আরও এক গুঞ্জন নিয়ে কার্যত আলোচনা হয় আজও। শোনা যায়, সত্যিটা সবার কাছেই পরিস্কার হলেও শুধুমাত্র পরিবারের সম্মান রক্ষার তাগিদে নাকি তা আজও চেপে রয়েছে বচ্চন পরিবার। কী সেই গুঞ্জন? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। ১৯৯৭ সালে শ্বেতা বচ্চনের […]