কলকাতা: পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই পুজোয়। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। সম্ভাবনা নেই একটানা বৃষ্টির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। একইসঙ্গে হওয়া অফিসের কর্তারা এও জানাচ্ছেন শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সামগ্রিকভাবে অনেকটাই কম থাকছে। এদিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু […]