দুর্গাপুজো মানে চট্টোপাধ্যায় বাড়িতে হইহই রব। প্রতিবছরই ধুমধাম করে এই চারটে দিন পালন করেন সুদীপা চট্টোপাধ্যায়, অগ্নিদেব চট্টোপাধ্যায় এবংতাঁদের গোটা পরিবার। তবে এই বছরের পুজো অনেকটাই ফিকে। এমনটাই TV9 বাংলাকে জানিয়েছিলেন সুদীপা। কিন্তু তাঁর ইনস্টাগ্রাম অবশ্য বলছে অন্য কথা। পুজোর দিন কটায় খুব যে বেশি তাঁদের আনন্দে ভাঁটা পড়েছে অন্তত ছবি দেখে তেমনটা মনে হচ্ছে […]