কলকাতা: রাজ্য জুড়ে দুর্গাপূজার আবহ। প্যান্ডেলে প্যান্ডেলে পৌঁছে গিয়েছে প্রতিমা। জ্বলে উঠেছে আলো। কিন্তু উৎসবের আবহে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন চিকিৎসকেরা। প্রায় ৬০ ঘণ্টা অতিক্রান্ত, ধর্মতলায় অনশন চালাচছেন জুনিয়র ডাক্তাররা। এবার সেই অনশনে যোগ দিলেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আরজি কর, এনআরএস, […]