24 Ghanta Bangla News - Page 9038 of 11827 - 24 Ghanta Bengali News
Home

বচ্চনদের পারিবারিক কোলাজে নেই ঐশ্বর্য, ছবি প্রকাশ্যে আসতেই কী ঘটল? – Bengali News | Aishwarya Rai Missing From Amitabh Bachchan’s Family Montage on KBC

১১ অক্টোবর ৮২ তম জন্মদিন পালন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিনের বিশেষ পর্বে অতিথি হিসাবে এসেছিলেন আমির খান এবং তাঁর ছেলে জুনেদ খান। চমক হিসাবে ছিল বিশেষ কোলাজ। যে কোলাজে দেখা গিয়েছে বিগবির গোটা পরিবারকে। কিন্তু সেই ফ্রেমে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চন এবং জামাই নিখিল নন্দাকে। বিশেষ মেসেজ আসে অভিষেক এবং নাতনি নভ্যার তরফ […]

Home

কোটির ক্লাবের নায়ক তিনি, তাও কেন গাড়ি কেনার ক্ষমতা নেই রাজকুমারের? – Bengali News | Why Rajkumar Rao cannot able to buy expensive car

গত কয়েক বছরে বলি পাড়ায় নিজের জমি শক্ত করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’ ব্যবসা করেছে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি। বলা যেতে পারে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন অভিনেতা। কিন্তু এত কিছুর পরেও একটা গাড়ি কেনার ক্ষমতা নেই নায়কের? শুনেই অবাক লাগছে তো? মনে হচ্ছে এটাও হতে […]

Home

‘ট্রোল হওয়ার ভয়ে কেউ কার্নিভালে না গেলে, বুঝব তাঁর…’ ঝাঁঝালো সৌমিতৃষা – Bengali News | Soumitrisha Kundu opens up on Durgapuja carnival Controversy

প্রতি বছরের মতো রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে হচ্ছে পুজোর কার্নিভাল । অন্য দিকে একই সময় রানি রাসমনি রোডে জুনিয়র চিকিত্‍সকদের উদ্যোগে হওয়ার কথা দ্রোহ কার্নিভাল। এ দিন যে কিছুটা হলেও শহরের পরিবেশ উত্তপ্ত থাকবে তা কিছুটা আন্দাজ করা গিয়েছিল দিনের শুরুতেই। রানি রাসমনি রোডে ১৬৩ ধারা জারি করে প্রশাসন। যদিও দ্রোহ কার্নিভালের অনুমতি […]

Home

‘ছিঃ অরিজিতের গানকে নষ্ট …’, অঙ্কিতের গান শুনে রেগে আগুন শ্রোতারা – Bengali News | Ankit Tiwari got criticized for his poor performance

কয়েক বছর আগের কথা ধর্ষণ বিতর্কে নাম জড়িয়েছিল গায়ক অঙ্কিত তিওয়ারির। গায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা। আবারও বিতর্কে জড়াল অঙ্কিতের নাম। তাঁর পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি একটি ভিডিয়ো দেখা যায় অরিজিত্‍ সিংয়ের গাওয়া বিখ্যাত বুলেয়া গানটি গাইছেন তিনি। গানটি গাওয়ার সময় মুখে কিছু একটা চিবোচ্ছিলেন গায়ক। শুধু তাই নয় গানের […]

Home

‘প্রতিবার যাই, তবে এবারে…’, পুজোর কার্নিভ্যালে কেন থাকলেন না তৃণমূলের কাঞ্চন? – Bengali News | Why did kanchan mallick and shreemoyee chattoraj didn’t attend durga puja carnival

কার্নিভ্যালে অনুপস্থিতির কারণ জানালেন তৃণমূলের কাঞ্চন রেড রোডে বাহারি অনুষ্ঠান। ধুমধাম করে অনুষ্ঠিত হল ২০২৪ পুজো কার্নিভ্যাল। আয়োজনায় পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাজির ছিলেন তৃণমূলের তারকা বিধায়ক-সাংসদেরা। ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাচ থেকে শুরু করে হাতে হাত ধরে রচনা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান, সায়নী ঘোষ ও জুন মালিয়ার উদযাপনে মুখরিত হচ্ছিল শহর কলকাতা। তবে তারকাদের ভিড়ে […]

Home

Bangladesh Cricket: এত ছুটি, শৃঙ্খলাভঙ্গ! ভারতে জঘন্য সিরিজ হারের পর ছাঁটাই বাংলাদেশ কোচ – Bengali News | Bangladesh head coach Hathurusinghe sacked for ‘assault’ on player

একদিকে পারফরম্যান্স, অন্য দিকে শৃঙ্খলাজনিত সমস্যা। কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ। যতটা ছুটি পাওয়ার কথা, তার চেয়ে অনেক অনেক বেশি ছুটি নিয়েছেন। প্লেয়ারকে নিগ্রহ করারও অভিযোগ। সঙ্গে ভারতের মাটিতে হতাশাজনক পারফরম্যান্স তো রয়েইছে। ভারত সফরের আগে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। […]

Home

অন্যবারের চেয়ে ফিকে কার্নিভাল!বিতর্ক এড়াতেই কি কমল তারকাদের ‘হাজিরা’? – Bengali News | Because of controversy maximum Tollywood celebrities did not attend durgapuja carnival organized by west Bengal govt

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল মানে প্রতি বছরই একটা হইহই ব্যাপার। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিড় জমান স্টুডিয়োপাড়ার একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা। প্রতি বছরই সিরিয়াল পাড়ার একগুচ্ছ মুখকে দেখা যায় পুজো কার্নিভালের মঞ্চে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরের পুজোটা যেন একটু অন্য রকম। মায়ের আগমনের আগে সারা শহরে ঝড় বয়ে গিয়েছে। […]

Home

পুলিশের সহযোগিতাতেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে: তিলোত্তমার মা-বাবা – Bengali News | RG Kar News: The Lady Doctor Who was Murder In RG Kar her Mother And Father Give Reaction

পানিহাটি: পুজো কার্নিভাল নিয়ে মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা। তাঁদের বক্তব্য, একদিকে যখন আন্দোলনরত চিকিৎসকরা অনশন করছেন। তাঁদের পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। সেই সময় মুখ্যমন্ত্রী ব্যস্ত কার্নিভালে। সমস্যা সমাধানের সময় নেই। উল্লেখ্য, তিলোত্তমার ন্যায় বিচার সহ দশ দফা দাবির জন্য লড়াই করছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনে সামিল তাঁরা। মঙ্গলবারও আরও দুই জুনিয়র ডাক্তার বসেন অনশনে। এমনকী, কার্নিভালের দিন […]

Home

Hoax bomb threat: এ কী হচ্ছে মাঝ আকাশে? আতঙ্কে জরুরি অবতরণ করছে একের পর এক বিমান – Bengali News | Total six flights grounded in 48 hours after receiving hoax bomb threat

নয়াদিল্লি: গত ৪৮ ঘণ্টায় ৬টি। হ্যাঁ, ঠিকই পড়ছেন। গত ৪৮ ঘণ্টায় ৬টি বিমান জরুরি অবতরণ করেছে বিমানবন্দরে। তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে সরাসরি আমেরিকার শিকাগো যাওয়ার একটি বিমান। মঙ্গলবার কানাডার ইকালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বোমা রাখা রয়েছে বলে অনলাইনে একটি পোস্টের পরই তড়িঘড়ি বিমানটিকে কানাডার এই বিমানবন্দরে অবতরণ করান পাইলট। […]

Home

Carnival of Protest: কলকাতার পাশাপাশি দ্রোহের কার্নিভাল জেলায় জেলায়, সুবিচারের দাবিতে আছড়ে পড়ল প্রতিবাদ – Bengali News | In addition to Kolkata carnival of protests erupted in district after district, demanding justice

বর্ধমান-রায়গঞ্জ-শিলিগুড়ি-বাঁকুড়া: দ্রোহের উৎসবে মেতেছে বাংলা। পুজোর কার্নিভালের আলোক ছটার মধ্যেই দ্রোহের কার্নিভালে প্রতিবাদের ঢেউ ধর্মতলায়। কলকাতার পাশাপাশি বর্ধমান শহরেও বের হল ‘দ্রোহের কার্নিভাল’। একই ছবি উত্তরবঙ্গেও। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, সর্বত্রই দেখা গেল একই ছবি। মিছিল, প্রতিবাদ, স্লোগান, লক্ষ্মীপুজোর আগের রাতে নজরবিহীন ছবি বাংলার দিকে দিকে।  মঙ্গলবার বিকেলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর থেকে শুরু করে […]