তিনি বলেছিলেন, বিয়ে ভাঙার পর নাকি পুরোদস্তুর সিঙ্গল তিনি। অভিনেত্রী মধুমিতা সরকার এও বলেছিলেন, যদি ভবিষ্যতে কোনওদিন কোনও সম্পর্কে জড়ান, তবে সেই খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে নেবেন তিনি। কথা রেখেছেন অভিনেত্রী। পুজোর মরসুমে প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন সম্পর্কে জড়িয়েছেন। এমনকি টিভিনাইন বাংলাকেও বলেন, “হ্যাঁ, এটা ঠিক আমি প্রেমে পড়েছি। জীবনে নতুন মানুষ এসেছেন। […]