বিজয়লক্ষ্মী – কথিত, এক দরিদ্র ব্যক্তি ছিলেন দেবী লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত। তাঁর নিষ্ঠা দেখে তুষ্ট দেবী দর্শন দিয়েছিলেন। কিন্তু ভক্তকে আরও একটু পরীক্ষা করার জন্য দেবী বলেছিলেন, তার জন্ম অশুভ মুহূর্তে তাই তিনি জীবনে সম্পদশালী হতে পারবেন না। এ কথা শুনেও দেবীর আরাধনা থেকে বিচ্যুত হননি ওই ভক্ত। বরং আরও কঠোরভাবে শুরু করেছিলেন লক্ষ্মীর তপস্যা। […]