বিপত্তিতে কোরিওগ্রাফার রেমো ডি’সুজ়া এবং তাঁরে স্ত্রী লিজ়েল। কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা রোডে দায়ের হয়েছে অভিযোগ। শুধু রেমো এবং লিজ়েল নয় সেই তালিকায় রয়েছে আরও পাঁচ জনের নাম। ১১.৯৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মুম্বই সূত্রের খবর, ২৬ বছরের এক নৃত্যশিল্পী মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগ দায়ের করেছেন। […]