কলকাতা: হাত ছেড়েছে সিপিএম। উল্টে কাছাকাছি এসেছে লিবারেশন। উপনির্বাচনে তো একেবারে ‘জোট’ নিয়ে জোর জল্পনা। এককালের বাম দুর্গ বলে পরিচিত নৈহাটি লিবারেশনের হাতে ছেড়ে দিয়েছে বিমানরা। সমর্থন লিবারেশনের প্রার্থীকে। তা নিয়েই বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু হয়েছে জোর জল্পনা। তবে কী ছাব্বিশের ভোটের আগেই বঙ্গ রাজনীতির ময়দানে দেখা যাবে বৃহত্তর ‘বাম ঐক্য’? তৈরি হবে ‘বৃহত্তর বামফ্রন্ট’? […]