উত্তরপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করেছিল বাংলা। সেই ম্যাচে ছ’পয়েন্টেরও হাতছানি বাংলার কাছে। মরিয়া চেষ্টা করলেও তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার প্রিয়ম গর্গ একা কুম্ভ দাঁড়িয়েছিলেন। বাংলার অস্বস্তি বেড়েছিল ঘরের মাঠেই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিহারের বিরুদ্ধে কল্যাণীতে নামার কথা ছিল বাংলার। প্রথম দিন আড়াই ঘণ্টার বৃষ্টি। বাকি তিন […]